এইমাত্র পাওয়া

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, থাকবে দুই দিন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের ওপর সক্রিয় আছে মৌসুমী বায়ু। বঙ্গোপসাগরেও এটি প্রবলভাবে বিরাজমান। এর ফলে দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, এই অবস্থা দুই দিন ধরে বিরাজ করতে পারে। এছাড়া পরবর্তী ৫ দিনে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।

বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায়। এর প্রভাব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত। বৃষ্টি ঝরানোর মধ্য দিয়ে লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে বিলীন হয়ে যাবে।

গতকাল মঙ্গলবার (১৫ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজও এই তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.