এইমাত্র পাওয়া

১৮ গুণীজন, ২ সংগঠন পাচ্ছে শিল্পকলা পদক

নিজস্ব প্রতিনিধি।।

দেশের শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১৮ গুণীজন ও ২টি সংগঠনকে দেওয়া হচ্ছে ‘শিল্পকলা পদক’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—মহামারি করোনার কারণে ২০১৯ এবং ২০২০ দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধামতো সময়ে অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা তুলে দেওয়া হবে।

২০১৯ সালের জন্য চূড়ান্ত মনোনীত নয় গুণীজন হলেন—যন্ত্র সংগীতে মনিরুজ্জামান (বাঁশী), নৃত্যকলায় লুবনা মারিয়াম, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, নাট্যকলায় মাসুদ আলী খান, ফটোগ্রাফিতে এম. এ তাহের, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য (পট শিল্পী), আবৃত্তিতে হাসান আরিফ, চলচ্চিত্রে অনুপম হায়াত এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘ছায়ানট’।

২০২০ সালের জন্য চূড়ান্ত মনোনীত নয় গুণীজন হলেন—যন্ত্র সংগীতে সামসুর রহমান (সানাই), নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, কণ্ঠসংগীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, নাট্যকলায় মলয় ভৌমিক, ফটোগ্রাফিতে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, লোকসংস্কৃতিতে শাহ্ আলম সরকার, আবৃত্তিতে ডালিয়া আহমেদ, চলচ্চিত্রে শামীম আখতার এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘দিনাজপুর নাট্য সমিতি’।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.