এইমাত্র পাওয়া

১০ মিনিটের মহাকাশ যাত্রায় ২৩৮ কোটি টাকা

 

আগামী মাসে মহাকাশ সফরে যাবেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও আমাজন প্রধান জেফ বেজোস। মাত্র ১০ মিনিটের এই যাত্রায় তার সঙ্গী হতে ২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৮ কোটি) টাকা দর হেঁকে নিলাম জিতেছেন এক রহস্যময় ব্যক্তি। খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।

গতকাল শনিবার বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন নিলামের আয়োজন করে। পরে এক টুইট বার্তায় কোম্পানিটি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে বিজয়ী ব্যক্তির নাম প্রকাশ করবে তারা।

মোট ১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা নিলামে অংশগ্রহন করেন। মহাকাশ যাত্রায় বেজোসের অন্য সঙ্গীরা হলেন মার্ক, মি. বেজোসের ভাই এবং নাম প্রকাশ না করা এক মহাকাশচারী।

প্রায় একমাস ধরে এই নিলাম প্রক্রিয়া চলছিল। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের কম। শনিবারের নিলাম সেটি ছাড়িয়ে গেছে। নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশনকে @clubforFuture দেওয়া হবে।

চলতি সপ্তাহের শুরুর দিকে এক ইন্সটাগ্রাম পোস্টে জেফ বেজোস জানান, জুলাই মাসের ২০ তারিখে ভাইয়ের সঙ্গে তিনি এই যাত্রা শুরু করবেন। যা তার সেরা অভিযান হবে।

জানা গেছে, নিউ শেফার্ড বুস্টার নামের মহাকাশযানে করে তারা যাত্রা করবেন। এটি তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উপরে নিয়ে যাবে। ওই স্থানে তারা ভর শূন্যতা উপভোগ করতে পারবেন। পরে ক্যাপসুলটি প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.