মোঃ মোজাহিদুর রহমান ।।
বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজের আড়াই কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
কলেজের গভর্ণিং বডির সভায় এ বাজেট অনুমোদিত হয়। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজে ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে টাকার পরিমান ২,৫০,০৮, ৫২৫.৯৫ (দুই কোটি পঁঞ্চাশ লক্ষ আট হাজার পাঁচশত পঁচিশ টাকা পঁচানব্বই পয়সা) টাকা। সকাল ১১.০০ টায় কলেজের সভা কক্ষে গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষানুরাগী স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাসের সভাপতিত্বে কলেজ গভর্ণিং বডির সভায় উক্ত বাজেট সর্বসম্মত ভাবে
অনুমোদন করা হয়।
সভায় বাজেট উপস্থাপন করেন কলেজ গভর্ণিং বডির সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাস। এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির দাতা সদস্য লকপুর গ্রুপ অব কোম্পানী এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি এস এম আমজাদ হোসেন।
কলেজ গভর্ণিং বডির চিকিৎসক প্রতিনিধি ডাঃ উৎপল কুমার দেবনাথ, সদস্য স ম আব্দুর রব, এ্যাড. নব কুমার চক্রবর্ত্তী, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন গাজী, অভিবাবক সদস্য মোঃ ফারুকুল
ইসলাম, মনজিলা বেগম, মোঃ হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি অপূর্ব লার
সাহা, শেখ শামীম ইসলাম, বীনা রানী মন্ডল প্রমুখ। সভা শেষে সম্মানিত সভাপতি এবং সদস্য বৃন্দ কলেজের চলমান মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে পুকুর খনন কাজ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মীত
অডিটরিয়াম ভবন এবং বঙ্গবন্ধু পুষ্পকানন পরিদর্শন করেন। প্রতিষ্ঠাতা
সভাপতি স্বপন দাশ এবং দাতা সদস্য এস এম আমজাদ হোসেন কলেজের ঐতিহাসিক শহীদ
মিনার চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। সভাপতি বলেন আমরা
বৈষিক মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর
নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা আশা করি অল্প সময়ের মধ্যে
সিমিত আকারে হলেও স্কুল কলেজ খুলতে পারবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
