নিউজ ডেস্ক।।
করোনার কারণে ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল এ ঘোষণা দিয়েছেন। কীভাবে মূল্যায়ন হবে তা সাত দিনের মধ্যে জানানো হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসব পরীক্ষা নিয়ে জনমতকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সুপারিশ করেছিল বিশেষজ্ঞ কমিটি। এ ক্ষেত্রে অভিভাবকদের থেকে মতামত চেয়েছিল রাজ্য সরকার। সোমবার বেলা ২টার মধ্যে ইমেল-এ মতামত জানাতে বলা হয়েছিল অভিভাবকদের। তাতে মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ৩৪ হাজার ইমেল পৌঁছেছে রাজ্য সরকারের কাছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
