নিউজ ডেস্ক।।
আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস এক পূর্বাভাসে জানিয়েছেন, সাগর পৃষ্ঠের পানির উপরিতল গরম হয়ে যাওয়ায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নাগাদ মৌসুমী বায়ু তথা বর্ষা সারাদেশে বিস্তার লাভ করতে পারে। আর শুক্রবারের দিকে সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ।
গতকাল সোমবার গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
এদিকে, এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্টাংশে মৌসুমী বায়ু আরও অসের হওয়ার জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আগামীকাল বুধবার নাগাদ সারাদেশের অবশিষ্টাংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করতে পারে।
আর বর্ধিত পাঁচ দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
উল্লেখ্য, যদিও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথাই বলা হয়েছে।
এর আগে, গত মাসের শেষে ভাগে সাগরে সৃষ্ট লঘুচাপই পরবর্তীকালে ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
