এইমাত্র পাওয়া

দেশে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

নিউজ ডেস্ক।।

দেশে প্রথমবারের মতো দুইজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগের মধ্যে দুইজন আক্রান্ত হওয়ার কথা জানা গেলো।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন এ তথ্য জানিয়েছেন।

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ওই দুই রোগী রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.