নিউজ ডেস্ক।।
পুলিশের ১৮ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির পর তাদেরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশের অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশের পরিদর্শকরা দীর্ঘদিন ধরে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ ও সম-পদমর্যাদায় বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। পদোন্নতি পাওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন মো. ছকিব উদ্দিন, মো. সেলিম নেওয়াজ, মো. আবদুল খালেক, মো. জালাল উদ্দিন ভুঁইয়া, মো. আবদুল মোনায়েম, মো. সামছুল আলম চৌধুরী, মো.আফজাল হোসেন, মো. জিয়াউর রহমান, সুব্রত কুমার সাহা, মো. আফজালুল ইসলাম, মো. কাজী সাইদুর রহমান, মো. সৈয়দ ফয়েজ আহমেদ, মো. রুহুল আলম, মো. ফরমান আলী, আলী হোসেন খান, নুরুল মোত্তাকিন, মো. সরাফাত উল্লাহ, মো. কাজী দাউদ হোসেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
