এইমাত্র পাওয়া

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।

আজ বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রের দপ্তর কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র বলেন,প্রধানমন্ত্রী শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। বছরের প্রথমদিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ,নারীদের বিনা বেতনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নের সুযোগ, মেধাবীদের বৃত্তি প্রদান ইত্যদি নানা উদ্যোগে দেশের শিক্ষাখাতের অর্জন আজ সর্বত্র প্রশংংসিত।

তিনি আরো বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রান্তিক জনগোষ্ঠীর জনগণের সমস্যাসমূহ সমাধানের চেষ্টা করেছে যার ফলাফল আজ দৃশ্যমান। এ প্রচেষ্টা অব্যহত থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.