নিউজ ডেস্ক।।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১২ হাজার ৩৭৬ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন।
রোববার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৮৯৯ করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।
২২ মে সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত যে ২৮ জন করোনায় মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২০ জন এবং নারী ৮ জন। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ১৪ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
