নিউজ ডেস্ক।।
বন্ধুর বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন দুই শিক্ষক। বন্ধুর অসুস্থ বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় তাদের মৃত্যু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাসড়কের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরো তিনজন।
নিহতরা হলেন কুমিল্লা তিতাস উপজেলার বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবির এবং ইউনিটি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। এদের মধ্যে কবির উপজেলার গোপালুর গ্রামের জানু মোল্লার ছেলে এবং ফারুক গোপালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
জানা যায়, ওই দুই শিক্ষকের বন্ধুর বাবা দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য তিতাস উপজেলা থেকে অ্যাম্বুলেন্স করে ঢাকায় নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে হাইওয়ে পুলিশ।
নিহত শিক্ষক হুমায়ূন কবিরের বাবা জানু মোল্লা বলেন, বন্ধুর বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে কবির ও তার আরেক সহকর্মী প্রাণ দিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে কাঁচপুর কিউট পল্লী এলাকায় অনন্ত গার্মেন্টের সামনে বিপরীত দিক থেকে আস পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
