এইমাত্র পাওয়া

মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার দাবী

অনলাইন ডেস্ক।।

ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে খেলাফত মজলিস, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে মুসলিম দেশগুলোর প্রতি ’মুসলিম জাতিসংঘ’ প্রতিষ্ঠার দাবি করা হয়। তারা বলেন, ওআইসি, আরবলীগ ফিলিস্তিনের স্বার্থ রক্ষায় ব্যর্থ। তারা ইসরাইলের পক্ষে কাজ করছে। শান্তি প্রিয় ফিলিস্তিনের নারী-পুরুষ, মাসুম শিশুসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর ইসরাইল যে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে —তা দেখেও নীরব জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো। এটা লজ্জার। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক কে এম আলম বলেন, আমরা জাতিসংঘ ও ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তিকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য। গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুস সাত্তার বলেন, আমরা মুসলিম দেশগুলোর প্রতি আলাদা মুসলিম জাতিসংঘ খোলার দাবি জানাচ্ছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.