নিউজ ডেস্ক।।
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড-অ্যাসট্রাজেনকা উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের কাছ থেকে টিকা চেয়েছে বাংলাদেশ।
যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিকা চাওয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে। বাংলাদেশ সরাসরি যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এই পরিমাণ টিকা চেয়েছে।’
কিন্তু যুক্তরাজ্যের টিকা উৎপাদনের সক্ষমতা নেই। এজন্য বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
