ইবি প্রতিনিধি:
রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২১-২২ রোটাবর্ষের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল নির্বাচিত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) ২০২১-২২ রোটাবর্ষের প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হাবিব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ক্লাবের সাবেক সভাপতি ইমরান নাজির এবং সাবেক সহ সভাপতি শারমিন আক্তার এবং পর্যবেক্ষক হিসেবে ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সারা বিশ্বের ন্যায় আগামী ১ জুলাই, ২০২১ তারিখ রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বপ্রাপ্ত হবেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে বিশ্বে রোটার্যাক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠনটি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
