এইমাত্র পাওয়া

বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৮ জন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.butex.edu.bd) লিখিত পরীক্ষার জন্য তালিকা প্রকাশ করা হয়।

এবার ৬০০ আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ১৬৯১২ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন ভর্তিচ্ছু।

ভর্তি বিজ্ঞপ্তিতে ৯ হাজার পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হলেও তালিকা প্রকাশ করা হয়েছে ১৬৯১২ জন প্রার্থীর।

গত ৫ এপ্রিল থেকে বুটেক্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলে ৮ মে পর্যন্ত। আগামী ১৮ জুন দুই ঘন্টাব্যাপী লিখিত টাইপ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যপ্রার্থীরা আগামী ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত নির্দিষ্ট ৮০০ টাকা ফি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.