আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।
ময়মনসিংহের হালুয়াঘাটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মো. তৌহিদুর রহমান যোগদান করেছেন।বুধবার (১৯ মে) নতুন কর্মস্থল হালুয়াঘাট উপজেলা ভূমি অফিসের দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।
জানা যায়,মোঃ তৌহিদুর রহমান ৩৫ তম বিসিএস-এ ক্যাডারভুক্ত হন। সর্বশেষ তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বেরত ছিলেন ৷তার পৈত্রিক নিবাস শেরপুর জেলার শ্রীবর্দীতে। তিনি হালুয়াঘাট উপজেলার নাগরিকদের গুণগত ভূমি সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
