মোঃ মোজাহিদুর রহমান।।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বদলি আদেশ পুনঃবিবেচনার দাবীতে আজ বৃহস্পতিবার (২০ মে) বেলা এগারোটার সময় বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে তাকে এ বদলি না করার জোরদার দাবি জানান।
বাগেরহাট প্রেসক্লাবের রোডে মানববন্ধনে প্রাণের বাগেরহাটের আয়োজনে প্রাণের বাগেরহাট, বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা, অপরাজিতা নেটওয়ার্ক বাগেরহাট, ন্যাশনাল ডিবেট ফেডারশন বাগেরহাট, সহ ২০ টির অধিক সংগঠনের প্রতিনিধিরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ মোশারেফ হোসাইন,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান খান রেজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের এডমিন শাওন সহ আরো বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বক্তৃতারা তাদের বক্তব্যে বলেন, জেলা প্রশাসক একজন সৎ ও স্বচ্ছ মানুষ, তারা বলেন একটা ভিত্তিহীন অভিযোগে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। মাননীয় জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক একজন পরিচ্ছন্ন ব্যক্তি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য অভিযোগ করা হয়েছে।
বক্তারা বলেন অভিযোগকারী একজন নারী নির্যাতন কারী। আর এই ব্যক্তির অভিযোগে জেলা প্রশাসককে বদলি করে দেওয়া ঠিক হবে না। এতে বাগেরহাটের উন্নয়ন থেমে যাবে। বাগেরহাটে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কাজে গত পাশ মাসে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের অবদান অপরিসীম। তাই প্রধানমন্ত্রী ও সরকারের কাছে তাকে বাগেরহাটের উন্নয়নের জন্য বদলি না করার ও পুনঃ বিবেচনার আহবান জানান ও উক্ত অভিযোগকারীকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তারা।
এর আগে মঙ্গলবার (১৯ মে) ১৯ টি সংগঠনের নিকট হতে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক কে বদলি না করা ও পুনঃবিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি আবেদন পাঠানো হয়েছে।
গত ১৭ই মে মাত্র চার মাস পনেরো দিনের মাথায় জেলা প্রশাসক বদলি প্রজ্ঞাপনে বাগেরহাট বাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
