এইমাত্র পাওয়া

শিক্ষার উন্নয়নে সবকিছু করা হবে- সাহিদুজ্জামান খোকন এমপি

রফিকুল আলম বকুল।।
মঙ্গলবার সকালে গাংনী উপজেলার হেমায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নুতন বিল্ডিং, সীমানা প্রাচীর ও ওয়াস ব্লক কাজের উদ্বোধন করা হয়েছে । সকাল ১১.৩০ এর‌ দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ।

হেমায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান, এলজিডির উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন , রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, হেমায়েতপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রব, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার ফারুক হোসেন ও সহড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুজ্জামান ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হেমায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেকেন্দার আলী। চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( ১ম পর্যায়) এনবিআইডিজিপিএস প্রকল্পের আওতায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও বিল্ডিং নির্মান করা হয়েছে । চারতলা ভিত বিশিষ্ট ২০১৮-২০১৯ অর্থবছরে নির্মান সনে এর চুক্তিমুল্য সাতাশি লক্ষ, বিরানব্বই হাজার পাঁচশত বত্রিশ টাকা মাত্র ।

গতকাল ও‌ আজ মোট ১২ টি স্কুলের বিল্ডিং ও সীমানা প্রাচীর এর উদ্বোধন করেন সাহিদুজ্জামান খোকন এমপি। উল্লেখ্য যে, মেহেরপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই গাংনী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যাপক তৎপরতা শুরু করেন ।

প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের বিল্ডিং ও সীমানা প্রাচীর নির্মানের জন্য তিনি মন্রনালয়ে যোগাযোগ করে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দের ব্যবস্থা করেন । যার ফলশ্রতিতে তিনি এমপি হওয়ার মাত্র আড়াই বছরে বিপুল সংখ্যাক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে তিনি ভুমিকা পালন করেন ।

গাংনী উপজেলায় গত দশ বছরে যা বিল্ডিং ও সীমানা প্রাচীর হয়েছে গত আড়াই বছরে তার চেয়ে বেশী পরিমান শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং ও সীমানা প্রাচীর হয়েছে গাংনী উপজেলায় । বর্তমান এমপিকে শিক্ষক মহল ও সচেতন মহলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের রুপকার বলা হয়ে থাকে ।

সাহিদুজ্জামান খােকন এমপি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ের সামনের জমি হাট বাজার ও দোকান দিয়ে অবৈধ দখলে ছিল তার পুনরুদ্ধার করে সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে । তিনি বলেন সরকার বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সবকিছুই করবে । তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, আপনাদের প্রয়োজনীয় সবকিছু সরকার করে দিচ্ছে তাই আপনারা আমাদের সন্তানদের যথাযথ পড়ালেখার মাধ্যমে সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন । আপনারা সময়মত স্কুলে এসে ছাত্রছাত্রীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবেন ।

একসময় ছিল যখন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং ও প্রাচীরের রং দেখে অভিভাবকরা সন্তানদের সেখানে ভর্তি করাতো কিন্তু এখন সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো চমৎকারভাবে তৈরী করা হয়েছে । যাতে অভিভাবকরা তাদের সন্তানদের সরকারী স্কুলে পাঠানোর জন্য উৎসাহিত হয় । তিনি বলেন বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের জন্য সবকিছু করবে । তিনি আরও বলেন, কৃষকদের জন্য কেউ ভাবতে চায়না ।

বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রি ছাউনি, রেল স্টেশনে যাত্রি ছাউনি থাকে অথচ কৃষকদের জন্য যাত্রি ছাউনি নাই তাই আমি প্রতিটি ইউনিয়নে এমনকি সম্ভব হলে প্রত্যেক মাঠে কৃষক ছাউনি করার ব্যবস্থা করবো ।তিনি বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্রী গতকাল মেহেরপুরে এসেছিলেন তিনি আমার এ কাজের সাথে একাত্বতা প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন । তিনি বলেব প্রাথমিক পর্যায়ে প্রতিটা ইউনিয়নে কৃষক ছাউনি তৈরী করা হবে ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.