এইমাত্র পাওয়া

পদ্মা নদীতে এসএসসি পরীক্ষার্থী নাইমের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক ।।
রাজশাহীর গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের এবারের  পরীক্ষার্থী “নাঈম” পদ্মা নদীতে ডুবে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
তার অকাল মৃত্যুতে তার বাবা, মা, প্রতিবেশি সহপাঠি, শিক্ষক, গোদাগাড়ীবাসি  আজ হতভম্ভ এবং বাকরুদ্ধ।  তার এ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।  তার মৃত্যুতে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠে, এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।
জানা যায়,  গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর  ছাত্র   নাইম আলী গতকাল সোমবার  নদীতে  গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।  ডুবরীরা তার মরদেহ রাতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তার নামাজের জানাজা আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় ডাইং পাড়া ফাজিপুর গোরস্থানের অনুষ্ঠিত হইবে।
 এলাকাবাসি, শিক্ষকদের মাধ্যমে জানা গেছে সে খুব ভদ্র, নম্র, মিশুক ছিল, সবাইকে সম্মান করতো।
 আন্তর্জাতিক বিষয়াবলীতে ওর আগ্রহ আর জ্ঞানের লেভেল ভাল ছিল, এনিয়ে চিন্তা করতো, খুব আগ্রহ নিয়ে ওর আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষণ শুনতো তার সহপাঠী  শিক্ষক, বন্ধরা।  তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবসা করার।
 সে প্রায় বলতো  আমি এদেশে মার্সিডিজ,  ফেরারি,ল্যম্বারগিনির মত কারের শো রুম চালু করবো। অনেকে প্রশ্ন করতো   এত টাকা পাবে কই? উতচতরে  বলতো,  প্রচন্ড ইচ্ছে থাকলে ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। বিভিন্ন জনের মেসেঞ্জারে ওর স্বপ্নের গাড়ীগুলোর ছবিও পাঠাতো। শিক্ষক ও প্রাইভেট টিউটারদের ক্লাসে  অনেক প্রশ্ন করতো। সত্যিই ওর প্রশ্নগুলোতে শিক্ষকগণ, সহপাঠীরা  খুব মজা পেত সবাই।
সবার একটাই কথা তুমি চলে গেলে আমাদের যেতে হবেই। তোমার জন্য দোয়া রইলো নাঈম, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিন, আর তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.