নিউজ ডেস্ক।।
আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। এ দিন সকালে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকাসহ মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলসহ আশেপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
