এইমাত্র পাওয়া

বুড়িগঙ্গায় আনা হবে যমুনার পানি

অনলাইন ডেস্ক।।

টাঙ্গাইলের যমুনা নদী থেকে পানি নিয়ে, ঢাকার বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক, এই প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রাণ ফিরে পাবে বুড়িগঙ্গা। নদী ভাঙণ থেকে রক্ষা পাবে টাঙ্গাইলবাসী।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ঢাকার বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে, টাঙ্গাইলে চলছে পুনরুদ্ধার প্রকল্পের কাজ। এর মাধ্যমে টাঙ্গাইল থেকে যমুনার পানি বংশী, পৌলি, নিউ ধলেশ্বরী ও তুরাগ নদী হয়ে ঢাকার বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়বে। এজন্য প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকা ব্যয়ে ১৬২ কিলোমিটার নদী খনন, চার নদীর পাড় বাঁধাইসহ বিভিন্ন ধাপে কাজ চলছে দ্রুতগতিতে।

প্রকল্পের কাজ শেষ হলে বুড়িগঙ্গায় পানি প্রবাহ বাড়ার পাশাপাশি নদী ভাঙণ থেকে রক্ষা পাবে টাঙ্গাইলের মানুষ।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী জানালেন, এই প্রকল্পের মাধ্যমে বুড়িগঙ্গা দূষণমুক্ত, বুড়িগঙ্গা-তুরাগ রুটে নৌ চলাচল উপযোগীসহ নানা সুবিধা মিলবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে বুড়িগঙ্গা নদী দূষণমুক্তসহ সেচ ও মৎস্য উন্নয়নে বিপ্লব ঘটানোর আশা সংশ্লিষ্টদের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.