অনলাইন ডেস্ক।।
এমপিও কমিটির সভা আগামী ১৭ মে (সোমবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
গত কয়েক মাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেন তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এতে। এছাড়া মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হবে। আর এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে।
বুধবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একজন, অধিদপ্তরের নয়টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ত্রিশ জনেও বেশি কর্মকর্তা অংশ নেবেন।
সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
