নিউজ ডেস্ক।।
করোনার সংক্রমণ ঠেকাতে এবারও ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়ায়। রোববার (০৯ মে) বিকেলে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারি নির্দেশনা আছে। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসরে ঈদুল ফিতরের নামাজের জন্য জামাত হবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
