এইমাত্র পাওয়া

বাগেরহাটের সাংবাদিক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

মোঃ মোজা‌হিদুর রহমান:

বাগেরহাটের সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। আজ শনিবার (০৮ মে) বিকেলে বাগেরহাট শহরের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় গিয়ে তার চিকিৎসার খোজঁখবর নেন এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর থেকে মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যাথা, শরীরে দূর্বলতা, সার্বক্ষনিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ্য হন দৈনিক কালের কন্ঠ ও ৭১ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী।

পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা শেষে ১৬ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু মেডিলেক বিশ্ব বিদ্যালয়ে স্থানান্তর করা হয় বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত হয়নি।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী অসুস্থ্য হওয়ার পর থেকে আমরা সার্বক্ষনিক তার খোঁজখবর নিয়েছি। অতিদ্রুত সময়ের মধ্যে বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সুস্থ্যতা কামনা করেন জেলা প্রশাসক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.