নিউজ ডেস্ক।।
দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচ জেলায় ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার (৮ মে) বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোয় ৮ থেকে ১৫ মে পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও কিছু স্থানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের জাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের সারিগোয়াইন, সুরমা ও কুশিয়ারা, মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি দ্রুত বাড়তে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
