নিউজ ডেস্ক।।
৮ মে (শনিবার) রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে অনেকটা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যেহেতু পণ্যবাহী পরিবহন বন্ধ করা যাবে না, তাই রাতে ফেরি খোলা রাখা হবে। তবে সেখানে কোনো যাত্রীকে উঠতে দেওয়া হবে না, শুধু ওই পণ্যবাহী পরিবহনই যেতে পারবে।
‘এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আজ (৮ মে) সকাল থেকেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ যোগ করেন মো. তাজুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার (৭ মে) দিনভর প্রচণ্ড ভিড় দেখা গেছে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচল করা ফেরিগুলোতে। তিল ধারণের ঠাঁই ছিল না। এমনকি ঘাটে ফেরি ভিড়লেই যাত্রীরা হুড়মুড়িয়ে উঠে পড়ায় গাড়ি পর্যন্ত উঠতে পারেনি। বাধ্য হয়ে অনেকগুলো ফেরি কেবল যাত্রীই পার করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
