নিউজ ডেস্ক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ভিসির বাস ভবনের সামনে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া শিক্ষকদের প্রকাশ্যে গুলি করার হুমকি দেন এক চাকরি প্রত্যাশী।মঙ্গলবার বেলা ১১টার দিকে ভিসির বাসভবনের সামনে এই ঘটনা ঘটে।
হুমকিদাতা চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা মেহেরচণ্ডীর বাসিন্দা আকাশ বলে জানা গেছে।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টরকে নীরব ভূমিকায় দেখা যায়। শিক্ষকরা ভিসির সাথে সাক্ষাতে বাসভবনে প্রবেশ করতে চাইলে পূর্ব থেকে অবস্থান নেয়া চাকরি প্রত্যাশীদের সাথে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
এসময় শিক্ষকরা বাসভবনের সামনে অবস্থানরতদের আইডি কার্ড প্রদর্শনের দাবি জানায়।
এই বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান কিছু জানাতে রাজি হননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
