এইমাত্র পাওয়া

ঢাকায় সস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক।।

টানা দাবদাহ শেষে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঝড় ও বৃষ্টি। রোববার রাত ১০টার দিকে ঝড়ো হাওয়ার পর বৃষ্টিপাতও শুরু হয়।

এ দিকে গত কয়েক দিনের গরম ও খরার কারণে দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।

এ দিন সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই ২৪ ঘণ্টা পরের দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপলগঞ্জ, মাইজদীকোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোনো কোনো স্থান থেকে প্রশমিত হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.