নিজস্ব প্রতিনিধি।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসা.সেলিনা খাতুন (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃৃৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকার এসআইবিএল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে প্রায় ২১ বছর ধরে রসায়ন বিজ্ঞান বিষয় পড়াতেন।
এ শিক্ষকের মৃত্যুতে ওই স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন। শিক্ষার্থীরা জানান, সেলিনা মিস আমাদের কাছে খুব প্রিয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মো.ফয়সল শামীম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৪/৫ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত থেকে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকাল ৫ টায় তার মৃত্যু হয়। পরে তার লাশ তার কর্মস্থল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আনা হয়। এখানেই জানাযা শেষে দাফন সম্পুর্ন হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
