করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পেছাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা।
ডিনদের এক সভায় পরীক্ষা পেছানোর বিষয়ে উপাচার্য প্রাথমিক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার ডাকা হয়েছে ভর্তি কমিটির জরুরি সভা।
দেশে চলমান লকডাউনের কারণে বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল ঢাবির আসন্ন ভর্তি পরীক্ষা। আর এমন পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা দায়িত্ব থাকা কয়েকজন ডিনের সাথে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি পরীক্ষা পেছানোর প্রাথমিক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
সভার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিন বলেন, আমরা উপাচার্যকে দেশের বাস্তব অবস্থার কথা বলেছি। করোনার কারণে অনেকে ঘরের বাইরে বের হতে পারছে না। আর যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নেওয়াটা কষ্টকর হবে। এসব বিষয় শোনার পর উপাচার্য প্রথমিক সম্মতি দেন।
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে কি না জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষা পেছাচ্ছে কি না এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। কালকে (বৃহস্পতিবার) ভর্তি কমিটির জরুরি সভা আছে, সেখানে থেকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে , ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন এবং ‘চ’ অংকন ১৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা আছে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
