অনলাইন ডেস্ক ।।
চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ রোববার, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন দেশের উত্তরের জনপদ যশোরে পারদ উঠেছে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে দেশের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিবরণী বলছে, এর আগে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২০ এপ্রিল রাজশাহীতে, ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বলা হচ্ছে, যশোরের বাইরে আজ সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে খুলনায়, ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বরিশালে ৪০ দশমিক ৮, ঢাকায় ৩৯ দশমিক ৯, সিলেটে ৩৮ দশমিক ১ এবং চট্টগ্রামে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ ও শ্রীমঙ্গল অঞ্চলে বয়ে চলা মৃদু থেকে মাঝারি দাবদাহ আরো বিস্তৃত হতে পারে। এর ফলে আজ দিনের শেষ দিকে ও রাতের তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের এই দাপট আরো ২-৩ দিন থাকতে পারে জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, তাপমাত্রা বাড়বে। বৃষ্টিপাত কমে যাওয়ায় তীব্রতা বেড়েই চলছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা বলছেন, এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার এরইমধ্যে সেই রেকর্ড ভেঙেছে অঞ্চলটি।
টানা দাবদাহ বয়ে যাওয়ায় দেশের তাপমাত্রা ক্রমেই বাড়ছে জানিয়ে তারা বলেন, মাঝেমধ্যে কালবৈশাখী হানা দিলেও তাতে বৃষ্টির মাত্রা খুব কম। সে কারণে তাপমাত্রা কমছে না। টানা বৃষ্টি না হলে শিগগিরেই পারদ নামার সম্ভাবনা নেই, বরং আরো বাড়তে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
