অনলাইন ডেস্ক ।।
পাবলিক টয়লেট এবং রেস্টরুম গুলি, যেখানে অনেক মানুষ একই বাথরুম ব্যবহার করেন, সেখান থেকেই সবচেয়ে বেশি ছড়িয়েছে সংক্রমণ । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। সেই ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতেই তৃতীয়, চতুর্থ ঢেউ আছড়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশ জুড়ে । হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটু অক্সিজেনের অভাবে তিলে তিলে মরছেন সাধারণ মানুষ ।
এই অবস্থায় বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সংক্রমণের হার । গত বছরের কোভিড ভাইরাসের স্ট্রেনটির সংক্রমিত করার প্রবণতা কম ছিল । কিন্তু এ বারের নতুন ডবল মিউট্যান্ট বা ট্রিপল মিউট্যান্ট স্ট্রেনটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সকলের মধ্যে । গবেষকদের পরীক্ষা-নিরীক্ষায় উঠে আসছে একটি ভয় পাইয়ে দেওয়ার মতো তথ্য । জানা যাচ্ছে, টয়লেটে ফ্লাশ করলেও করোনার ভাইরাস ৫ ফুট উঁচুতে ভাসতে পারে।
দেখা যাচ্ছে, এই পাবলিক টয়লেট এবং রেস্টরুম গুলি, যেখানে অনেক মানুষ একই বাথরুম ব্যবহার করেন, সেখান থেকেই সবচেয়ে বেশি ছড়িয়েছে সংক্রমণ । এই সমস্ত আবদ্ধ জায়গায় সংক্রমণ বেশি ছড়ায় । এ সমস্ত জায়গায় ভাল হাওয়া চলাচলের জায়গা থাকে না । গবেষণা বলছে, এই কারণেই পাবলিক টয়লেটগুলিতে ভাইরাস থিকথিক করতে থাকে । মল-মূত্র-বমি এবং জমা জল থেকে বিপুল পরিমাণে ভাইরাস ছড়ায়। ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের ওসিয়েন অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ ভার্মা জানিয়েছেন, ফ্লাশের সঙ্গে সঙ্গে প্রচুর ড্রপলেট টয়লেটের মধ্যে ছড়িয়ে থাকে । এ গুলি ৫ ফুট উচ্চতা পর্যন্ত ২০ সেকন্ডের জন্য স্থায়ী হয় । ঘন ঘন ফ্লাশ হলে, ড্রপলেটের সংখ্যাও বাড়তে থাকে ।
শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে যদি কমোডের ঢাকনা বন্ধ অবস্থায় ফ্লাশ করা হয়, তাতেও ড্রপলেট বাইরে আসতে পারে । কারণ বায়ু বাহিত হয়ে বাইরে বেরিয়ে আসে এরা । এই ড্রপলেটের মাধ্যমে প্রচুর সংখ্যক ভাইরাস ছড়িয়ে পড়তে পারে । তাই করোনা পরিস্থিতি অনেকের সঙ্গে টয়লেট শেয়ার না করাই ভাল, এমনটাই বলছেন বিজ্ঞানীরা ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
