নিউজ ডেস্ক।।
দেশে নতুন করে চালু হয়েছে ত্রাণ সহয়তার ডিজিটাল সিস্টেম। কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন তবে তিনি ‘৩৩৩’ নম্বরে কল দিলে তার বাসায় খাবার পৌঁছে যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। রোববার (২৫ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, গত বছরের তুলনায় এবারের মজুত তুলনামূলক কম, তারপরও ভারত থেকে ৫ লাখ মেট্টিক টন চাল আমদানি হয়েছে। বোরো ধান কেনা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
