আমার বেলকনিতে
এ কে সরকার শাওন
মধ্যরাতে ভরা জ্যোছনায়
মন ছুঁয়ে যায় তারার মেলাতে
চাদের গায়ে তোর ছবি দেখি
নাইবা রইলি আমার পাশেতে!!!
নদীর মাঝে একা ডিঙ্গাতে
মন ছুঁয়ে যায় কুল কুল স্রোতে
স্রোতের সুরে তোর হাসি শুনি,
নাইবা থাকলি আমার ডিঙ্গাতে!!!
বাহারী ফুলের ভরা মৌশুমে
মন ছুঁয়ে যায় ফুলের চমকে
ফুলের মাঝেই তোকে খুঁজে পাই
নাইবা এলি আমার শুলশানেতে!!!
আকাশের বুকে আলোর মেলায়;
মন ছুঁয়ে যায় সোনালী স্মৃতিতে,
মনের ক্যানভাসে একে যাই তোকে;
নাইবা এলি আমার বেলকনিতে!!!
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
