এইমাত্র পাওয়া

৬০ শতাংশ বর্ধিত বাস ভাড়া কমানোর দাবি

সরকার আরোপিত চলমান বিধিনিষেধ শেষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ৬০ শতাংশ বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সেক্ষেত্রে আগের ভাড়ায় বাসে যত আসন তত যাত্রী পদ্ধতিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের শর্তে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান। তিনি বলেন, বিগত দুই দফা লকডাউনের পর গণপরিবহন চালু করা হলেও সিংহভাগই যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করেনি। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া পরিশোধ করেও অধিকাংশ গণপরিবহনে বাদুড়ঝোলা করে যাত্রী বহন করা হয়েছে। ৯০ শতাংশের বেশি গণপরিবহনে যত আসন তত যাত্রী বহন করে ৬০ শতাংশ বর্ধিত বাস ভাড়া আদায় করলেও সরকার কার্যত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন, ফলে এই বর্ধিত ভাড়া করোনা সংকটে কর্মহীন, আয়-রোজগারহীন দিশেহারা সাধারণ মানুষের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘায়ে পরিণত হয়েছিল। এমন বাস্তবতা সামনে রেখে এবার গণপরিবহন চালুর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ না করা হলে এ খাতে নৈরাজ্য-বিশৃঙ্খলার পাশাপাশি করোনা সংক্রমণও বেড়ে যাবে। কেননা বাসের ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব শ্রেণির গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.