মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোর জেলা প্রতিনিধি।।
নাটোর জেলার সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এসময় অপর একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। ২৪ এপ্রিল শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষক হলেন নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন। একই মাদ্রাসার আহত অপর শিক্ষক আব্দুল হামিদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেল যোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রীজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন অপর একজন শিক্ষক আব্দুল হামিদ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষককে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয় নাই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
