নিউজ ডেস্ক।।
বর্ধিত লকডাউনের মধ্যে সীমিত পরিসরে বুধবার থেকে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঘোষণা আসার পর ফ্লাইটসূচি প্রকাশ করেছে এয়ারলাইন্সগুলো।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে তারা ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা শুরু করবে।
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার জানিয়েছে, বুধবার থেকে তারা প্রতিদিন চট্টগ্রামে তিনটি, যশোর, সিলেট ও সৈয়দপুরে ২টি এবং বরিশাল ও রাজশাহীতে একটা করে ফ্লাইট পরিচালনা করবে।
বেসরকারি আরেক সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বুধবার থেকে তারা প্রতিদিন চট্টগ্রামে ৩টি, সিলেট, যশোর ও সৈয়দপুরে ২টি এবং বরিশালে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন জারির পর গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ছিল।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান জানান, কক্সবাজার বাদে অভ্যন্তরীণ অন্য সব রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ফ্লাইটও লকডাউনের মধ্যে বন্ধ রয়েছে। তবে প্রবাসী কর্মীদের যাতায়াতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালানো হচ্ছে। প্রবাসীরা যাতে দেশের অন্য সব স্থান থেকে ঢাকায় আসতে পারেন, সেজন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরুর অনুমতি দেওয়া হলেও এসব ফ্লাইটে যে কেউ যাত্রী হতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
