এইমাত্র পাওয়া

বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে

নিউজ ডেস্ক।।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরফলে কক্সবাজার ছাড়া সব রুটে ফ্লাইট চলাচল করতে পারবে। মঙ্গলবার বিকেলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, আমরা সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি।

কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট চলাচল করবে এ বিষয়ে প্রজ্ঞাপনে জানিয়ে দেয়া হবে। মঙ্গলবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। এয়ারলাইন্সগুলোকে এ বিষয়ে প্রস্তুতি নেয়ার জন্যও বলা হয়েছে বলে জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.