এইমাত্র পাওয়া

করোনায় ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৯১ জনের

নিউজ প্রতিবেদক।।

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৮ জনের।

এ ছাড়া ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৫৫৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন।

এর আগে সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হন চার হাজার ২১৭ জন।

এ ছাড়া গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনায় ১০১ জন করে মারা যান। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। এরপর গতকাল রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.