এইমাত্র পাওয়া

কুষ্টিয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ হলেন ডাঃ দেলদার হোসেন

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর গ্রামের মরহুম আকমল হোসেন মাস্টারের বড় ছেলে ডাঃ দেলদার হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন । এর আগে ডাঃ দেলদার হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন । অত্যন্ত মেধাবী ডাঃ দেলদার হোসেন গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন ।

মেধাবী দেলদার ১৯৮২ সালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোর শিক্ষা বোর্ড এর অধীনে মেধা তালিকায় ১১ তম ষ্ট্যান্ড সহ এস এস সি পাশ করেন । এরপর ভর্তি হন কুষ্টিয়া সরকারী কলেজে । সেখান থেকে ১৯৮৪ সালে যশোর শিক্ষা বোর্ডের অধীনে মেধা তালিকায় ৬ষ্ঠ ষ্ট্যান্ডসহ এইচ এস‌সি পাশ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে । সেখানে মেধার স্বাক্ষর রেখে এমবিবিএস সমাপ্ত করেন ।

অত্যন্ত মেধাবী ও‌ বিনয়ী ডাঃ দেলদার হোসেন চারভাই ও এক বোনের মধ্যে সবার বড় । তার বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । মেজোভাই আমিরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হিসেবে কর্মরত আছেন, ৩য় হামিদুল ইসলাম একটি ডিগ্রি কলেজে রসায়ন বিভাগের শিক্ষক থাকা অবস্থায় কয়েক বছর আগে ষ্ট্রোক করে মুত্যুবরন করেন । সবচেয়ে ছোট জামিরুল ইসলাম বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের নীলফামারির উত্তরা ইপিজেডের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন, ছোট বোন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ।

সব ভাইবোন অত্যন্ত মেধাবী । তাঁর বাবা ছিলেন এলাকার অত্যন্ত সৎ, পরহেজগার ও ভাল‌ মানুষ ও ভাল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন । একজন দক্ষ শিক্ষক ও অভিভাবক ছিলেন তার বাবা । ডাঃ দেলদার হোসেন পারিবারিক জীবনে এক. মেয়ে ও এক ছেলের জনক । বড় মেয়ে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজেে মেডিকেল এ পড়ছেন । ছেলে কুষ্টিয়া জেলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী । ডাঃ দেলদার হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় গাংনীর তথা মেহেরপুর জেলার মানুষ অত্যন্ত আনন্দিত ।

তাদের বক্তব্য যশোর শিক্ষা বোর্ডের মধ্যে ঐ সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ছিল শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য । সেই স্কুলের মেধাবী ছাত্র ডাঃ দেলদার হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সবাই আনন্দিত । ডা. দেলদার সম্পর্কে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির স্বনামধন্য শিক্ষক এমদাদুল হক বড় জানান, দেলদার অত্যন্ত মেধাবীী, বিনয়ী ও চাপা স্বভাবের ছিল ।

সে ইংরেজী ও অংকসহ সকল বিষয়ে অত্যন্ত ভাল ছিল । নিজেকে কখনও ভাল ছাত্র বলে জাহির করতো না । তিনি বলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ পর্যন্ত যারা সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল ডাঃ দেলদার তাদের মধ্যে অন্যতম । ডাঃ দেলদার হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজীর এ কৃর্তি শিক্ষক অত্যন্ত খুশী ও আনন্দিত । তিনি ডাঃ দেলদার এর সফলতা কামনা করেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.