এইমাত্র পাওয়া

অবসরপ্রাপ্ত সেনাসদস্য গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক ||

ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল করিম বাবুল মৃধা গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত মো. মাহফুজুর রহমান থানায় আত্মসমর্পণ করেছেন। পুলিশের দাবি তাকে কানুদাসকাঠি থেকে আটক করা হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে তিনি নিজে থানায় এসে আত্মসমর্পণ করেন। অভিযুক্ত মো. মাহফুজুর রহমান উপজেলা সদরের মৃত মমতাজ উদ্দীন আহম্মেদের ছেলে ও লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক।

উল্লেখ্য, রোববার সকাল ১১টার দিকে উপজেলার মেডিকেলমোড় সংলগ্ন পাথর বাড়িতে সীমানা নিয়ে বাবুল মৃধার সঙ্গে মাহফুজুর রহমানের শ্বশুর মরহুম মোহাম্মদ শাহ আলম জম্মাদারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রোববার সকালে মাহফুজুর রহমান শ্রমিক দিয়ে ওই সীমানায় প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। বাবুল মৃধা ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দিলে মাহফুজুর রহমান তার শ্বশুরের ভবনের মধ্যে থেকে জানালা দিয়ে বাবুল মৃধাকে লক্ষ্য করে গুলি করে। এতে বাবুল মৃধার বাম হাতের কবজি ও বাম পাঁজর গুরুতর জখম হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত মাহফুজুর রহমানকে আটক করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.