এইমাত্র পাওয়া

প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার জন

সজল আহমেদ।। 

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। বৃহস্পতিবার একই সঙ্গে ১৪ হাজার ৮০৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার পর্যন্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সব মিলিয়ে ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন।এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.