এইমাত্র পাওয়া

বছরে ৪ টি ভাতা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

​অনলাইন ডেস্ক ||
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা হারে বছরে দুটি উৎসব ভাতা এবং একই সঙ্গে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা করে দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিতদের মহান বিজয় দিবসের ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এজন্য খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে সব শ্রেণির বীর মুক্তিযোদ্ধা উৎসব, নববর্ষ ও বিজয় দিবস ভাতার আওতায় আসবেন।’
সচিব বলেন, ‘বর্তমানে ৫ হাজার ২২২ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে পঙ্গুত্বের মাত্রাভেদে চারটি (এ, বি, সি ও ডি) শ্রেণিতে মাসিক ৪৫০০০ টাকা থেকে সর্বনিম্ন ২৫০০০ টাকা, ৯৫২ জন মৃত-যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে মাসিক ২৫০০০ টাকা, ৫ হাজার ৮১৬ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মাসিক ৩০০০০ টাকা হারে সম্মানি ভাতা এবং বছরে ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা দেয়া হচ্ছে।’
কিন্তু যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বাংলা নববর্ষ ভাতা এবং জীবিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবস ভাতা পাচ্ছেন না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সাত বীরশ্রেষ্ঠ পরিবারকে মাসিক ৩৫০০০ টাকা হারে, ৬৮ বীর উত্তম পরিবারকে মাসিক ২৫০০০ টাকা হারে, ১৭৫ বীর বিক্রম পরিবারকে মাসিক ২০০০০ টাকা হারে এবং ৪২৬ বীর প্রতীক পরিবারকে মাসিক ১৫০০০ টাকা হারে সম্মানি ভাতা দেয়া হচ্ছে।’
বর্তমানে সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মাসিক ১২০০০ টাকা হারে সম্মানি ভাতার পাশাপাশি ১০০০০ টাকা হারে দু’টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা হিসেবে ২০০০ টাকা এবং জীবিত মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবস ভাতা হিসেবে ৫০০০ টাকা পেয়ে আসছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.