মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬ হাজার ১৮ শিক্ষার্থী অনুপস্থিত

এবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেননি ৬ হাজার ১৮ শিক্ষার্থী। আজ শুক্রবার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৮৭৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন, এর মধ্যে অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন। এই হিসেবে পরীক্ষায় অংশ নেননি ৬ হাজার ১৮ জন শিক্ষার্থী।

এবার প্রতি আসনের বিপরীতে ২ হাজার ৬৮৬ জন পরীক্ষায় অংশ নেন। সারাদেশের ৫৫টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.