এইমাত্র পাওয়া

প্রতিদিন সন্ধ্যা ৬টায় শেষ হবে বইমেলা

নিজস্ব প্রতিনিধি।।

দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচি কমিয়ে আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। গতকাল বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল ১৪তম দিনে মেলা বেলা ৩টায় শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। গত ১৮ মার্চ অমর একুশে বইমেলা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে মাসব্যাপী ভার্চুয়ালি ‘অমর একুশে বইমেলা ২০২১’ ও অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন। বইমেলা ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.