নিজস্ব প্রতিনিধি।।
চলতি বছরের জানুয়ারি থেকে দুই দফায় সয়াবিন তেলের দাম বাড়ালো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রমজানের আগেই সয়াবিন তেলের প্রতি লিটার ১০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবীর দাবি করেছেন, দাম বাড়ানো নয় বরং নিত্যপণ্যের চলমান বাজার দরের সঙ্গে সমন্বয় করে পুনঃ নির্ধারণ করা হয়েছে।
বাজারের পণ্যের দামের সঙ্গে টিসিবির পণ্যের দামে সমন্বয় না করলে কারসাজির আশঙ্কা থেকে যায়। সেই আশঙ্কা থেকে বাজারে পণ্যের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে দাবি মুখপাত্রের।
বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে তেল লিটার ১০০ টাকায় কিনতে হবে। চিনি কেজিতে ৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা এবং পেঁয়াজ ২০ টাকায় বিক্রি করবে টিসিবি। সংস্থাটি ছোলা কেজিতে ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
