এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষক পদে লাগবে ১৫ বছরের অভিজ্ঞতা

নিউজ ডেস্ক।।

বেসরকারি স্কুল-কলেজের সংশোধিত এমপিও নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য তিন বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রধান শিক্ষক পদে আবেদন করা যাবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নতুন নীতিমালা ও জনবল কাঠামো জারি করা হয়।

নতুন নীতিমালায় মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক বা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.