এইমাত্র পাওয়া

উৎসবমুখর পরিবেশে নিউজসোনারগাঁ২৪ ডটকম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

সোনারগাঁয়ের জনপ্রিয় ও সর্বোচ্চ পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ সোনারগাঁ২৪ ডটকম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে ।
মঙ্গলবার উপজেলার পৌরসভায় অবস্থিত রয়েল রির্সোটে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিসহ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয।

নিউজ সোনারগাঁ ২৪ ডটকম এর সম্পাদক ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি সোনারগাঁ অফিসার্স ইনর্চাজ (ওসি) রফিকুল ইসলাম, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসরিন জাহান ঝরা, এডভোকেট ফজলে রাব্বী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউপি চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, সাবেক সাংসদ মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দ্বীপ, কৈনতাপত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আল মোস্তফা কোম্পানীর চেয়ারম্যান জাফর ইকবাল, বিটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ ও পৌরসভা মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি, প্রথম আলো পত্রিকায় সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক হোসেন,দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল হোসাইন, চ্যানেল আই এর স্টাফ রির্পোটার আকতার হাবিব, আমাদের সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মিজানুর রহমানসহ সোনারগাঁ প্রেস ইউনিটি,সোনারগাঁ প্রেস ক্লাব,সোনারগাঁ থানা প্রেস ক্লাব,সোনারগাঁ রিপোর্টাস ইউনিটি সাংবাদিকবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.