নিউজ ডেস্ক।।
মানুষকে বোঝাতে হবে যে, গতবারের করোনাভাইরাস (চীন ভ্যারিয়েন্ট) আর এবারেরটা (আফ্রিকা ও ব্রিটেন ভ্যারিয়েন্ট) এক নয়। গত বছরের ভাইরাসের গতিবিধি, আর আজকের করোনাভাইরাসের গতিবিধি সম্পূর্ণ ভিন্ন। এটাকে আটকানো বেশ জটিল। কারণ এটা এন্টিবডিকে বাইপাস বা শরীরের ইমিউন সিস্টেমকে অতিক্রম করা শিখে গেছে। এটি প্রতিনিয়ত মিউটেশন পরিবর্তন করে। যখনই বাধাগ্রস্ত হয়, তখন চেঞ্জ করে। মানে যত বেশি এন্টিবডি আসবে, তত বেশি চেঞ্জ করবে। এন্টিবডির প্রতিরোধে বেশিরভাগ ভাইরাস মারা যাবে, কিন্তু যে দু-একটা বেঁচে থাকবে তারা রূপ পরিবর্তন করবে এবং ছড়িয়ে পড়বে।
আমি বড় বিজ্ঞানী না। কিন্তু এটা আমি বলতে পারি, এ ভাইরাসের গতিবিধি লক্ষ্য রাখা খুবই কঠিন। সে বারবার চেঞ্জ করবে তার ক্যারেক্টার (চরিত্র)। যখনই সে বাধা পাবে, তখনই সে তার রূপ চেঞ্জ করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
