অনলাইন ডেস্ক ||
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
সাবেক এ আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল মতিন খসরু গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে তার করোনার নমুনা পরীক্ষা করেন। পরের দিন (১৬ মার্চ) জানতে পারেন যে, তার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। এর পর ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এর পর আব্দুল মতিন খসরুকে গত রোববার রাতে আইসিইউতে নেওয়া হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্যের ব্যক্তিগত সহকারী আরো জানান, বর্তমানে আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা ভালো আছে। তার শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেলেও ঠিক আছে অক্সিজেনের লেভেল।
উল্লেখ্য, গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
